সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কুষ্টিয়ায় রেললাইনে কিশোরীর লাশ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রেললাইন থেকে শনিবার রাতে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন জানান, কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনের কুমারখালীর সিএমবি রেলগেট এলাকায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

রেললাইনে দুর্ঘটনা ঘটেছে বলে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান ওসি।

আশিক নামে এক স্থানীয় বলেন, ‘সাড়ে ৮ টার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যায়। হয়তো ওই ট্রেনে ঘটনাটি ঘটতে পারে।’

—ইউএনবি