সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুট গুদামে রবিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নতুন বাজার এলাকার গুদামটিতে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন যে খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও কাশিমপুর থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি বলে জানান ওই কর্মকর্তা।

—ইউএনবি