সাম্প্রতিক
যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশসহ ভারত-পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ১,৭০০ কোটি টাকার নতুন ঋণ পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক শ্রমিকদের ব্যবহার করে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ৬ জন করে ১২ মৃত্যু নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি মজুরি বোর্ড নিরপেক্ষভাবে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন
Skip to content

শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলার একমাত্র বাংলা ও ইংলিশ ভার্সন শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাৎসরিক অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল রোববার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

সিলেট বিভাগের নির্বাচিত শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান এর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য প্রদান করেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, মহতোছিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া, অত্র প্রতিষ্ঠানের সাবেক উপাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম। বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ ওয়াকিফ খান ও সুমনা বেগম। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন শাহেদ নুর, ছালেক আহমদ, ধীরেন্দ্র মোহন দাস।

ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন ৫ম শ্রেণির শিক্ষার্থী মাহজাবিন মাহবুব মারিয়া। অনুষ্ঠনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের ৩য় শ্রেণির শিক্ষার্থী ইভা রহমান মাহি। আলোচনা সভা শেষে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমানকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আহমদ আলী।