সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ব্রাজিলের পতাকাবাহী অটোরিকশায় ৫৭ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ২

চাঁদপুরের হাজীগঞ্জবাজার থেকে ব্রাজিলের পতাকাবাহী সিএনজি চালিত অটোরিকশা থেকে ৫৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসময় দু’জনকে গ্রেপ্তারের দাবি করেছে হাজীগঞ্জ পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) সকালে গোপন সূত্রে অভিযান চালিয়ে হাজীগঞ্জ বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমিল্লা জেলার লাকসাম থানার সাহাপুর গ্রামের নিখিল সাহার ছেলে জীবন সাহা (২৫) ও একই থানার বাতাখালি গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে রুবেল হোসেন (২৬)।

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, ছয় বোতল রয়েল স্টেগ, ১১ বোতল স্টার্লিং রিজার্ভ, ১০ বোতল সিগ্নেসার, চার বোতল রয়েল গ্রিল, ২০ বোতল ব্লেন্ডার্স প্রাইড ও ছয় বোতল হিমেন বিয়ারসহ মোট ৫৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ সময় অটোরিকশার দু’জন যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর বিকালে চাঁদপুর আদালতে চালান দিলে আদালত তাদেরকে কারাগারে পাঠান।

—-ইউএনবি