সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

৫২ বছর বয়সে বাবা হচ্ছেন মনোজ তিওয়ারি

অনলাইন ডেস্ক :

প্রায় ৫২ বছর বয়সে বাবা হতে যাচ্ছেন অভিনেতা-গায়ক মনোজ তিওয়ারি। নিজের ইনস্টাগ্রামে স্ত্রী সুরভির সাধ অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে এ তথ্য জানিয়েছেন এই রাজনীতিবিদ। ঘটা করে স্ত্রীর সাধ অনুষ্ঠান পালন করেন মনোজ। ভিডিওতে দেখা যায়, রাজকীয় আয়োজনে পালন করা হচ্ছে সাধ অনুষ্ঠান। এতে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনও উপস্থিত ছিলেন। দৃষ্টিনন্দন সাজসজ্জা সবাইকে মুগ্ধ করবে। এ ভিডিওর ক্যাপশনে মনোজ তিওয়ারি লিখেছেন-‘কিছু আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়।’ মনোজ তিওয়ারির দ্বিতীয় স্ত্রী সুরভি। ২০২০ সালে এ দম্পতির সংসার আলো করে আসে তাদের প্রথম কন্যা সন্তান। এটি এই দম্পতির দ্বিতীয় সন্তান এবং মনোজের তৃতীয় সন্তান। বিজেপির রাজনীতিতে সক্রিয় মনোজ তিওয়ারি। রাজনীতিতে যোগ দেওয়ার কারণে অভিনয়ের সঙ্গে দূরত্ব বাড়ছে। ২০১৪ সালে ‘দেবরা ভেল দিওয়ানা’ তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। ২০১০ সালে ‘বিগ বস’-এর ঘরে প্রতিযোগী হিসেবে দেখা যায় ভোজপুরি এই অভিনেতাকে।