সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এখনও আশাবাদী জায়েদ খান

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপে গত মঙ্গলবার আসরে প্রচন্ড ধাক্কায় আর্জেন্টিনার শিবির পর্যুদস্ত হয়েছে। সৌদি আরবের কাছে হেরেছে ২-১ গোলের ব্যবধানে। যদিও এ হারেই বিশ্বকাপের আশা শেষ হয়ে যায়নি আর্জেন্টিনার। পরের দুই ম্যাচ জিতলেই দ্বিতীয় রাউন্ডে উঠে যেতে পারবেন মেসির দল। সেই আশায় এখনও ব্যাপক আশাবাদী আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক চিত্রনায়ক জায়েদ খান। আর্জেন্টিনার সমর্থক এ নায়ক ম্যাচ শেষে ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সামনে আর্জেন্টিনা তার আপন গতিতে ফিরে আসবে এটাই প্রত্যাশা।’ জায়েদ খান একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এ কথা বলেছেন বলে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন। স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি। ছবিতে জায়েদের সঙ্গে উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা ও মৌসুমী মৌকেও দেখা গেছে। এর আগে আর্জেন্টিনার জার্সি পরে বল হাতে জায়েদ ফেসবুকে লিখেছিলেন, ‘আর্জেন্টিনার জন্য শুভ কামনা। ছোটবেলা থেকেই ম্যারাডোনার কারণে এই দলের প্রতি ভালোবাসা। এই দলের জার্সি ছাড়া কোনো দলের জার্সি কখনো গায়েও দেইনি। এবারের বিশ্বকাপে সুন্দর খেলা উপহার দিবে এটাই প্রত্যাশা।’