সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতের হাসপাতালে ভর্তি শবনম ফারিয়া

অনলাইন ডেস্ক :

অক্টোবর থেকে হাসপাতালে ছুটছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ভারতের দিল্লিতে একটা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত রোববার পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী। জানা গেছে, অনেকদিন ধরেই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো শবনম ফারিয়ার। চিকিৎসক দেখানোর পর জানতে পারেন তার নাকে জটিলতা রয়েছে। এ বিষয়ে সংবাদমাধ্যমকে ফারিয়া বলেন, এক বছর ধরে লক্ষ্য করছিলাম নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। সে হিসেবে অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। অবশেষে দিল্লি এসে নিশ্চিত হলাম, সমস্যাটা কার্ডিয়াক নয়, নাকে। তিনি আরও বলেন, আমার নাকের একটা হাড় বাঁকা, যা ক্রমশ বাঁকছে। সেটি কেটে ফেললে সমস্যা সমাধান হবে বলে চিকিৎসক বলেছেন। নাকের এই অপারেশনে তেমন ভয় না থাকলেও কিছুটা নার্ভাস শবনম ফারিয়া। তিনি বলেন, আমি জানি এটা দিল্লির ওয়ান অব দ্য বেস্ট হাসপাতাল। তবে সত্যিই হাসপাতাল নিয়ে নার্ভাস। সবার কাছে দোয়া চাই। যেন ভয়টাকে জয় করে ফিরতে পারি। যেন অপারেশনটা সুন্দরভাবে শেষ হয়। নাকের অপারেশন শেষে তিনদিন থাকতে হবে হাসপাতালে। এরপর ৬ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতেই বড় বোনের বাসায় উঠবেন। সবকিছু ঠিক থাকলে ৭ ডিসেম্বর ঢাকায় ফিরবেন ‘দেবী’খ্যাত এই অভিনেত্রী। এরপর কিছুদিন বিশ্রাম নিয়ে দ্রুত কাজে ফিরতে চান তিনি।