সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ফটোশুট নিয়ে মুখ খুললেন শাবনূর

অনলাইন ডেস্ক :

বেশ কয়েক বছর থেকেই সিনেমার পর্দা থেকে দূরে আছেন ঢালিউডের এক সময়ের দাপুটে চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘদিন শোবিজে না থাকলেও তার জনপ্রিয়তায় একবিন্দু ভাঁটা পড়েনি। একমাত্র সন্তানকে নিয়ে থাকছেন অস্ট্রেলিয়ায়। সম্প্রতি শাবনূর তার অফিসিয়াল ফেসবুক পেজে এক ব্যক্তির সঙ্গে বেশকিছু ছবি প্রকাশ করেছেন। ছবিগুলো সামনে আসার পর নেটমাধ্যমে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ধারণা করছেন, সম্ভবত ওই ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শাবনূর। এ বিষয়ে সংবাদ মাধ্যমেকে শাবনূর জানান, তিনি ছবিগুলো পোস্ট করে কাজে ব্যস্ত হয়ে পড়েন। ঘণ্টাখানেক পরে যখন ফেসবুক ওপেন করেন তখন দেখেন তার ফটোশুটের ছবি ভাইরাল হয়ে গেছে আর সবাই ভাবছে নতুন প্রেমে মজেছেন তিনি। শাবনুর বলেন, ‘যেমনটা ভাবছেন, তেমন কিছুই নয়। এটা শুধুই একটা ফটোশুট। একটা সিনেমার কথা ভেবে করা। পরিচালক বাদল খন্দকার বলেছিলেন, আমার এই ধরনের একজন হিরো লাগবে, অস্ট্রেলিয়ায় পরিচিত কেউ তোমার চোখে পড়ে কি না, দেখো তো। যদি চোখে পড়ে, তাহলে ফটোশুট করে ফেসবুকে ছবি পোস্ট করো। লোকে যদি পছন্দ করে, তাহলে তাকে হিরো বানাব। আমিও পেলাম, তাই ফটোশুট করলাম। এরপর ফেসবুকে পোস্ট দিলাম।’ তবে ফটোশুটের ব্যক্তি সপর্কে কোনো তথ্য দেননি শাবনূর। তিনি বলেছেন এখনো বিস্তারিত বলার সময় আসেনি। সময় হলেই তিনি বলবেন। সেই সঙ্গে তিনি বলেছেন, কারও সঙ্গে ছবি দেখে এমন গুজব ছড়ানো উচিত না। চিত্রনায়িকা শাবনূর সিনেমায় ফিরতে চান। এদিকে দর্শকরাও মুখিয়ে আছেন তাকে বড় পর্দায় দেখার জন্য। এখন অপেক্ষার পালা কবে বড় পর্দায় ফিরবেন এই অভিনেত্রী।