সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের বিশাল জয়

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ড সফরে বিভীষিকাময় শুরু করল বাংলাদেশের মেয়েরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তারা অল-আউট হয়ে গেছে মাত্র ৩২ রানে! স্বাগতিক নিউজিল্যান্ড ১৩২ রানের বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেল। বাংলাদেশের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেনি। সর্বোচ্চ ৬ রান করেছেন রিতু মনি। অন্যদিকে ৬ রানে ৪ উইকেট নিয়েছেন লিয়া তাহাহু এবং ৮ রানে ৩ উইকেট নিয়েছেন হ্যালি জেনসেন। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ১৬৪ রানের বড় স্কোর গড়ে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতেই আসে ৮৪ রান। দুই ওপেনার সোফি ডিভাইন ৩৪ বলে ৪৫ আর সুজি বেটস ৩৩ বলে ৪১ রান করেন। তিনে নামা অ্যামেলিয়া কের করেন ২১ বলে ২৭ রান। বাংলাদেশি বোলারদের বেদম পিটিয়ে ম্যাডি গ্রিন ২৩ বলে ৩৬* আর লিয়া তাহুহু ৯ বলে ১৩* রানে অপরাজিত থাকেন। রান তাড়ায় নেমে কিউই বোলাদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি বাংলাদেশি ব্যাটাররা। দলীয় ৬ রানে প্রথম উইকেটের পতন। এরপর টপাটপ উইকেট পড়তে থাকে। ১৪.৫ ওভারে মাত্র ৩২ রানে প্যাকেট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। ২০১৮ সালের অক্টোবরে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে তারা মাত্র ৩০ রানে অল-আউট হয়েছিল!