সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নাম বদলে ‘বর্ডার’ এখন ‘সুলতানপুর’

অনলাইন ডেস্ক :

সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাপন নিয়ে ‘বর্ডার’ নামে পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র নির্মাণ করেছেন সৈকত নাসির। ছবিটি মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমাও দেওয়া হয়। কিন্তু সেসময় সিনেমাটির নাম ও বেশকিছু দৃশ্য নিয়ে আপত্তি জানান বোর্ড সদস্যরা। ফলে আটকে যায় ‘বর্ডার’-এর যাত্রা। সেই ‘বর্ডার’ এবার হয়ে এলো ‘সুলতানপুর’ নামে। সেন্সর বোর্ডের আপত্তি অনুযায়ী নাম পরিবর্তন ও দৃশ্য সংশোধন করে আবার জমা দেওয়া হলে এবার আনকাট ছাড়পত্র পায় ছবিটি। রোববার (৪ ডিসেম্বর) দুপুরের ছবিটির পরিচালক সৈকত নাসির বলেন, ‘বর্ডার’-এর পরিবর্তিত নাম ‘সুলতানপুর’। ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে এবার। এমনকি সেন্সর বোর্ডের সদস্যরা ফোন করে ছবিটির প্রশংসা করেছেন। একই সঙ্গে নির্মাতা জানান, ‘সুলতানপুর’ সিনেমাটি বিশ্বকাপ ফুটবল খেলা শেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি দেওয়ার চিন্তা-ভাবনা আছে। বলা যায় ফুটবল খেলা শেষ হলেই আমরা মুক্তি দেবো এভাবেই আমাদের টিম আগাচ্ছে।‘সুলতানপুর’ ছবির কাহিনি লিখেছেন আসাদ জামান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। আরও আছেন সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, অধরা খান, মৌমিতা মৌ, শাহিন মৃধা। সিনেমাটি প্রযোজনা করছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।