সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বৈবাহিক ধর্ষণের শিকার বাঁধন!

অনলাইন ডেস্ক :

‘রেহানা মরিয়ম নূর’, ‘খুফিয়া’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’- এমনই বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজের মুখ অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই মুহূর্তে তিনি শুধু বাংলাদেশ নয় ভারতেও বেশ জনপ্রিয় মুখ। এই অভিনেত্রীর জীবন খুব একটা রঙিন ছিল না। শ্বশুরবাড়িতে চূড়ান্ত অত্যাচারিত হতে হয়েছিল তাকে। বিয়ের পর জোর করে বাঁধনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন স্বামী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী এমনটাই জানান। তিনি বলেন, ‘আমার প্রাক্তন শ্বশুরবাড়ির লোকজন পড়াশোনা করতে দিত না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুরো ছিন্ন করে দিতে বাধ্য করে ‘ তিনি আরো বলেন, ‘আমি মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম, এই ভাবেই হয়তো থাকতে হয়। অনেকেই উপদেশ দিয়েছিলেন, এইসব সমস্যার সমাধান হল বাচ্চা। কিন্তু কাউকে বোঝাতে পারিনি, আমি বৈবাহিক ধর্ষণের শিকার।’ তবে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার ছবি মনোনীত হওয়ার পর থেকেই ইন্ডাস্ট্রিতে তার দর এখন অনেকটাই উঁচুতে। কিন্তু শুরুটা এমন ছিল না একদমই। তাই সেই ভুল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ছিলেন তিনি। সব অশান্তির অবসান। তার পর নিজের পড়াশোনাও শেষ করেন নায়িকা। মেয়েকে নিয়ে এখন বাঁধনের শান্তির সংসার।