সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সিলেটে প্রতিবন্ধী দিবস পালিত

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটে বণার্ঢ্য আয়োজনে পালিত হয়েছে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষ্যে শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বাধ্যযন্ত্রের তালে তালে সিলেটের বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

এ সময় তিনি বলেন, সরকার প্রতিন্ধদীদের গুরুত্ব দিচ্ছে বলে তাদের জীবনমানের উন্নয়ন হচ্ছে। তবে এখন সাধারণ মানুষকে সচেতন করতে হবে। প্রতিবন্ধীদের শুধু সহানুভূতি নয়, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

আলোচনা সভা শেষে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন প্রতিবন্ধীদের হেয়ারিং এইড, স্মার্ট চুরি ও হুইল চেয়ার হাতে তুলে দেওয়া হয়৷