সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আনন্দ খালেদের ‘কাঁটা’

অনলাইন ডেস্ক :

শীতল গঙ্গোপাধ্যায় রচিত ‘দাঁতের বদলে’ গল্প অবলম্বনে নির্মিতি হলো সাহিত্যনির্ভর নিরীক্ষাধর্মী স্বল্পদৈর্ঘ্য ‘কাঁটা’।স্বল্পদৈর্ঘ্যটির মূল ভূমিকায় রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ আনন্দ খালেদ। ‘কাঁটা’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। চলচ্চিত্রটির প্রসঙ্গে পরিচালক ইলান বলেন, ‘এখন সব ট্রেন্ডি আর ভিউর কাজ হচ্ছে। এই গল্পটি শোনার পরই মনে হয়েছে এটি দর্শকদের সামনে তুলে ধরা যায়। সেখান থেকেই কাজটি করা। কিছু কাজ থাকে যেগুলো করতে পারলে ভেতর থেকে আলাদা তৃপ্তি আসে। এই কাজটি তেমনই একটি কাজ।’ অভিনেতা আনন্দ খালেদ বলেন, ‘দারুন তৃপ্তি পেয়েছি কাজটি করে। আগের রাতেই আমরা সবাই নবাবগঞ্জ চলে যাই। সেখানে ভোর ছটার আগে শুট শুরু করি। যে কোনো ধরনের নিরীক্ষাধর্মী কাজ আমার ভীষণ ভালো লাগে।’ আনন্দ খালেদ ছাড়াও স্বল্পদৈর্ঘ্যটিতে আরো অভিনয় করেছেন রেজমিন সেতু, সাহেদ ওসমান রুমেল, জুথি আঁখি, মাসুম বাশার প্রমুখ। লুসা মির্জার প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্যটি ঢুলি ড্রামা ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে।