সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ইটালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ জনকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক :

ইটালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন চারজন। রোমের একটি ক্যাফেতে এক ব্যক্তি হঠাৎ করে গুলি করায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইটালির প্রধানমন্ত্রীর বান্ধবী নিকোলেটা গোলিসানো আর অন্য নারীরা এলিসাবেটা সিলেঞ্জি ও সাবিনা স্পের্যান্ডিও। আহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ বলে ধারণা করা হচ্ছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। বিবিসি এক প্রতিবেদনে রোববার ইটালির রাজধানী রোমের একটি ক্যাফেতে এই ঘটনার তথ্য তুলে ধরেন। রোমের একটি বারে বসে রোববার আরও কয়েকজন পরিচিতের সঙ্গে গল্পগুজব করছিলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো। বিবিসি জানিয়েছে, ক্যাফের ভেতর স্থানীয় ব্লক বাসিন্দাদের একটি কমিটির বৈঠক চলছিল। রোমের মেয়র রোবের্তো গুয়ালতিয়েরি এই গুলির ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছেন। সোমবার (১২ ডিসেম্বর) একটি জরুরি বৈঠক করবেন বলেও জানিয়েছে তিনি। এই ঘটনায় ৫৭ বছর বয়সী সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কমিটির বোর্ডের লোকদের সাথে তার আগে থেকে বিরোধ ছিল। ইটালির লা রিপাব্লিকা সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্যাফেতে কমিটির ভাইস-প্রেসিডেন্ট লুসিয়ানা সিওরবা উপস্থিত ছিলেন। তিনি বলেন, বন্দুকধারী তার পিস্তল দিয়ে গুলি করার আগে চিৎকার করে বারে বার বলতে ছিলেন “আমি তোমাদের সবাইকে মেরে ফেলব”। বান্ধবীর ছবি দিয়ে জর্জিয়া মেলোনি ফেসবুকে আবেগঘন একটি পোস্টে লিখেছেন, ‘আমার কাছে ও সবসময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এভাবে চলে যাওয়াটা ঠিক হলো না। আমি তোমাকে ভালোবাসি।’