সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ছাতকে ৭ এপিবিএনের অভিযানে ২টি চোরাই মোটর সাইকেলসহ আটক ২

জেলা প্রতিনিধি, সিলেট :

ছাতক টোল প্লাজায় ৭ এপিবিএন ( আমর্ড পুলিশ ব্যাটালিয়ান) সিলেট এর অভিযানে ২টি মোটর সাইকেলসহ ২ যুবকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার নেতরছই গ্রামের আং মতিন এর ছেলে আফজালুর রহমান ও ছাতক থানার মাধবপুর গ্রামের কয়েস মিয়ার ছেলে সাইদুল ইসলাম।
১১ ডিসেম্বর রবিবার বিকালে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ছাতক সুরমা টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অপস এন্ড ইন্টেলিজেন্স উইং ৭ এপিবিএন সিলেট সুত্রে জানা যায়, ৭এপিবিএন সিলেট এর একটি দল ১১ ডিসেম্বর রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন সুরমা সেতু টোল প্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় টোল প্লাজার সামনের রাস্তা থেকে বিক্রির জন্য নিয়ে আসা(লাল রংয়ের ইয়ামাহা এফজেডএস ও কালো রঙের বাজাজ ডমিনার) দুটি চোরাই মোটর সাইকেল (যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ষাট হাজার)সহ ২ যুবককে আটক করে ৭ এপিবিএন সিলেট।
এ ব্যাপারে ৭ এপিবিএন সিলেট এর এসআই মুহাম্মদ ইয়ার হোসেন বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন।