সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে লবনসহিষ্ণু ধান ও সূর্যমুখী চাষের উপকরন বিতরণ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে প্রদর্শনী প্লটের জন্য লবনসহিষ্ণু ধান ও সূর্যমুখী চাষের উপকরন বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর “পরিবর্তন” নামক প্রকল্পের উদ্যোগে উপজেলার ১৩ জন প্রান্তিক কৃষককে এসব সহায়তা প্রদান করা হয়। প্রত্যেকে ব্রি-ধান ১০ কেজি, ডেইপ ৩০ কেজি, ইউরিয়া ২০ কেজি, জিংক ইউনি ৩ কেজি, জিপসাম ৩০ কেজি, এমওপি ২৫ কেজি, টিফুরান ১ কেজি, মঙ্গল ৩ প্যাকেট ও সাইকেøাবন্ড ৪০০ মিলি ১ টি ও সূর্য্যমূখি বীজ- (হাইচান ৩৩) ১ কেজি করে বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভীন সিমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এ.আর.এম সাইফুল্লাহ, সহকারী পরিচালক ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসুচী সিপিপি আসাদুজ্জামান খাঁন। এছাড়া ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম ম্যানেজার সিল ভেস্টার মাইকেল মধু, প্রকল্প কর্মকর্তা জেমস রাজীব বিশ্বাস, মিল অফিসার পায়েল চন্দ্র দাশ, প্রোগ্রাম অফিসার মাহামুদা মুক্তা, একাউন্টস কাম এডমিন অফিসার পরিমল বৈদ্য, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। একই সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও দুর্যোগে জরুরী সাড়া প্রদানের জন্য উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঝুঁকিপূর্ন সদরপুর গ্রামে একটি সংগঠনের মাঝে ১টি মেগাফোন, ৫ টি হেলমেট, ৫টি লাইফজ্যাকেট, ৫টি রেইনকোর্ট, ৫ জোড়া গামবুট, ২টি টর্চ লাইট, ১টি স্ট্রেচার ও ৩ টি বাশি বিতরন করা হয়। দাতা সংস্থা টিয়ার ফান্ড ইউকে, সিডর ফান্ড হংকং ও ইন্টার এক্ট সুইডেন এর আর্থিক সহায়তায় এসব সামগ্রী প্রদান করা হয়েছে বলে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সূত্রে জানা গেছে।