সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালিত

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ পালিত হয়েছে। ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সিলেটে দিবসটি পালন হয়।
সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।