সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

অভিনেত্রীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক :

পশ্চিমবঙ্গের হাওড়ায় জাতীয় সড়কে গুলি করে হত্যা করা হয়েছে ঝাড়খন্ডের অভিনেত্রী ইশা আলিয়াকে। বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বামী প্রকাশ কুমার। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে। ব্যক্তিগত গাড়িতে রাচি থেকে কলকাতায় যাচ্ছিলেন ইশা আলিয়া। এ সময় সঙ্গে ছিলেন তার স্বামী প্রকাশ কুমার ও তাদের তিন বছরের এক কন্যা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন প্রকাশ। পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার এজাহারের বরাত দিয়ে একজন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন- ‘পরিবারটি নিজেদের গাড়িতে কলকাতার দিকে যাচ্ছিল। তারা সকাল ৬টার দিকে একটি নির্জন জায়গায় গাড়িটি থামায়। মূলত, প্রকাশ কুমার প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামেন। ঠিক তখন তিন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। আলিয়া প্রতিরোধ করার চেষ্টা করলে, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়।’ প্রকাশ কুমার একজন চলচ্চিত্র পরিচালক। আর ইশা আলিয়া ঝাড়খন্ডের জনপ্রিয় একজন অভিনেত্রী। তার ভালো নাম রিয়া কুমারি। তবে ইশা আলিয়া নামেই পর্দায় পরিচিত তিনি। প্রকাশ কুমার বলেন- ‘আমার স্ত্রী মেয়েকে নিয়ে গাড়িতেই বসে ছিল। দুর্বৃত্তরা আমার মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে আমার স্ত্রী গাড়ি থেকে নেমে প্রতিরোধের চেষ্টা করে। আর ওই সময়ে ওরা ইশাকে গুলি করে দেয়।’ স্থানীয়দের মতে, এলাকাটি জনশূন্য হওয়ায় কুমার সাহায্য চাইতে প্রায় দুই কিলোমিটার পথ গাড়ি চালিয়ে যান। আহত ইশাকে দ্রুত উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।