সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বছর শেষে প্রেক্ষাগৃহে ‘বীরাঙ্গনা ৭১’

অনলাইন ডেস্ক :

মহান মুক্তিযুদ্ধে বর্বর পাক হানাদার বাহিনী দ্বারা সম্ভ্রম হারানো বীরাঙ্গনাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘বীরাঙ্গনা ৭১’। এম সাখাওয়াৎ হোসেন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন নাট্যাভিনেতা শাহেদ শরীফ খান ও শিরিন শিলা। পরিচালনার পাশাপাশি এর সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। আগামীকাল শুক্রবার সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে।  বুধবার (২৮ ডিসেম্বর) সংবাদ সম্মেলনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। এ সময় সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সিনেমার অংশ হতে পারে আনন্দিত অভিনেত্রী, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। তিনি বলেন, বিজয়ের মাসে সিনেমাটি মুক্তি পাচ্ছে। মুক্তিযুদ্ধের এই সিনেমাটিতে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে। মুক্তিযুদ্ধের কিছুর সাথে যুক্ত থাকতে পারা সৌভাগ্যের। এই সময়ে এই ধরনের সিনেমা নতুন প্রজন্মের সবারই দেখা উচিত।অনেকেই মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণে আগ্রহী হয় না দর্শক দেখবে না বলে।তবে প্রযোজক-পরিচালক চ্যালেঞ্জং নিয়ে সিনেমাটি নির্মাণে এগিয়ে এসেছে। সিনেমাতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ঝুনা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, সুমনা সোমা, ইমতু রাতিশ, মৌরি মাহাদি, প্রাণ রায়, বড়দা মিঠু, আশরাফ কবির, আহেমদ সাব্বির রোমিও প্রমুখ।