সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সিরাজগঞ্জে ট্রেন-বাস সংর্ঘষে নিহত ১, আহত ২৭

সিরাজগঞ্জের সদর উপজেলার শহীদ এম মনসুর আলী স্টেশনের কাছে রেলক্রসিংয়ে ট্রেন ও যাত্রীবাহী বাসের সংর্ঘষে একজন নিহত ও ২৭ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার ঢাকা-ঈশ্বরদী রেলপথের স্টেশনটির কাছে কড্ডার মোড় রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় হতাহতদের নাম ঠিকানা জানা যায়নি।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঘন কুয়াশার কারণে মহাসড়ক দিয়ে না এসে সিরাজগঞ্জ শহর দিয়ে প্রবেশ করে। বাসটি বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে উক্ত স্টেশনের সন্নিকটে কড্ডার মোড় রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন যে এ দুর্ঘটনায় আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে জামতৈল স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে পরিবর্তন করে পদ্মা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। তবে ওই রেলক্রসিংয়ে নিয়োজিত গেটম্যান দায়িত্ব পালন না করায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ওসি জানান, এ দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

—-ইউএনবি