সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রসিক নির্বাচনে ইভিএম জটিলতার কারণে জাকের পার্টির সংবাদ সমম্মেলন

নিজস্ব প্রতিবেদক,রংপুর:

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইভিএম জটিলতার কারনে রংপুরে জাকের পার্টির সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইভিএমের ত্রুটি উল্লেখ করে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে জাকের পার্টির প্রার্থী মো: খোরশেদ আলম। তিনি সংবাদ সম্মেলন করে আবারো ভোটের দাবী করেন। তিনি রংপুর সিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণের জটিলতা তুলে ধরেন। ভোটকেন্দ্রগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেক ভোটাররা ভোট দিতে ব্যর্থ হয়েছেন। ইভিএমে ভোট দেওয়ার যে জটিলতা তা বাতিল করে প্রচলিত ব্যালেটে ভোট হোক অথবা হ্যাকিংযুক্ত সর্বাধুনিক প্রযুক্তি ব্লক চেইন টেকনোলজি ও ই- ভোটিং প্রবর্তন হোক। এ সময় উপস্থিত ছিলেন- জাকের পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আশরাফুজ্জামান, মহানগর জাকের পার্টির সভাপতি আলমগীর হোসেন আলম, যুবফ্রন্টের গোলজার হোসেন, জেলা জার্কের পার্টির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, ছাত্রফ্রটের সভাপতি আল মামুন, নেতা আবু সুফিয়ান। এদিকে বৃহস্পতিবার বিকেলে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহাবুব মোর্শেদ শামীমের পক্ষে তার লোকজন জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। ওই ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শাহাদৎ হোসেন। শামীম গত মেয়াদে কাউন্সিলর ছিলেন।