সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মনোনয়ন না পেলেও মাঠেই থাকবেন মাহি

অনলাইন ডেস্ক :

আওয়ামী লীগের পক্ষ থেকে উপনির্বাচনে মনোনয়ন চেয়েও পেলেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন থেকে তাকে মনোনয়ন না দিয়ে ওই আসনে জিয়াউর রহমানকে মনোনয়ন দিয়েছে দলটি। গত রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপনির্বাচনে প্রার্থী চূড়ান্তের বিষয়টি জানানো হয়। এদিকে, মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন মাহি। তিনি বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে জিয়াউর রহমানকে। তাকে অনেক অনেক শুভ কামনা। আমাদের দেশরত্ন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জন্য যে সিদ্ধান্ত নেবেন, দলের সর্বোচ্চ ভালোর জন্য সিদ্ধান্ত নেবেন। এই বিশ্বাস আমার অনেক আগে থেকেই ছিল এবং এখনো আছে। ’ঢাকাই ছবির এই নায়িকা বলেন, ‘প্রধানমন্ত্রী যাকে পছন্দ করেছেন তিনিই ভালো হবেন। জিয়াউর রহমান ও নৌকা প্রতীকের পক্ষে আমি মাঠে কাজ করব। ’নৌকা প্রতীকের জয় হবে প্রত্যাশ্যা রেখে মাহি বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি ৫০ হাজার ভোটের ব্যবধানে নৌকা জয়ী হবে এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আবারও নৌকার জয়জয়কার হবে। ওই এলাকার সবাইকে আমি বলব, আপনারা সবাই নৌকার পক্ষে থাকবেন। ’এ ছাড়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা অন্যান্য প্রার্থীদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেন, ‘সবাই চলেন আমরা একসঙ্গে কাজ করি। আমরা নৌকাকে জয়যুক্ত করি। প্রধানমন্ত্রীকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপহার দেই। ’