সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

রোম্যান্টিক ছবি পোস্ট করে বিপাকে শুভশ্রী

অনলাইন ডেস্ক :

কলকাতার অভিনেত্রী শুভশ্রী বন্দ্যোপাধ্যায় নতুন বছরের শুভেচ্ছা জানাতে রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে- রাজ চক্রবর্তীর ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাচ্ছেন শুভশ্রী। এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কঠোর সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেত্রী। সেই ছবির কমেন্টে অনুরাগীরা তাদের ভালোবাসাকে অভিনন্দন জানিয়েছেন। আবার কেউ কেউ ব্যবহার করেছেন ‘নির্লজ্জ’, ‘জঘন্য’ শব্দ ব্যবহার করেছেন। জানিয়েছেন তীব্র সমালোচনা। একজন কমেন্টে লিখেছেন- ‘এটাও কি দিদির অনুপ্রেরণায়? আরেকজন লিখেন- ‘চুমু খাওয়ার ছবি দিয়ে কেন যে এরা নতুন বছরের শুভেচ্ছা জানায় বুঝতে পারি না। ২০১৮ সালে বিয়ে হয় রাজ-শুভশ্রী। এরপর ২০২০ সালে দ্বিতীয় বিবাহবার্ষীকিতে দেন বাবা-মা হতে চলার খবর। সেপ্টেম্বরে তাদের কোল আলো করে আসে ইউভান। মা-বাবার মতোই বিখ্যাত এই খুদেও। চলতি বছরে, ‘ধর্মযুদ্ধ’, ‘বিসমিল্লাহ’ছবিতে দেখা গিয়েছে শুভশ্রীকে। তৃণমূল কংগ্রেসের বিধায়কের দায়িত্বে রয়েছেন রাজ। শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে তাই কটাক্ষের মুখে পড়তে হয় শুভশ্রীকে।