সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

১০৪ রানে দিন শেষ করল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :

করাচিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়েছিল। দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট চলছে সেই করাচিতেই। টসে জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড মঙ্গলবার (৩রা জানুয়ারী) দ্বিতীয় দিনে অলআউট হয়েছে। ১৩১ ওভার ব্যাট করে ৪৪৯ রান সংগ্রহ করেছে তারা। নিউজিল্যান্ড ৩৪৫ রানে নবম উইকেট হারানোর পর শেষ জুটিতে ১০৪ রান যোগ করেন ম্যাট হেনরি ও এজাজ প্যাটেল। ৩৫ রান করা এজাজকে আউট করে এই জুটি ভাঙেন আবরাব আহমেদ। ৮১ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন ম্যাট হেনরি। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। নিউজিল্যান্ডের বড় সংগ্রহে অবশ্য বড় অবদান ওপেনার ডেভন কনওয়ের। ১২২ রানের ইনিংস খেলেছেন তিনি। এ ছাড়া টম ব্লান্ডেল খেলেছেন ৫১ রানের ইনিংস। পাকিস্তানের পক্ষে আবরার আহমেদ ৪টি উইকেট নেন। এ ছাড়া নাসিম শাহ ও আগা সালমানের শিকার তিনটি করে উইকেট। প্রথম টেস্ট ড্র হওয়ায় এই টেস্টের ওপরই নির্ভর করছে টেস্ট সিরিজের ভাগ্য। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল। সবকটি ওয়ানডেও অনুষ্ঠিত হবে করাচিতে।