সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

অনুশীলন ম্যাচে তামিমের ‘গোল্ডেন ডাক’

অনলাইন ডেস্ক :

আগামী শুক্রবার থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। টুর্নামেন্টটিকে সামনে রেখে বুধবার (৪ঠা জানুয়ারী) বসুন্ধরা কমপ্লেক্সে খুলনা টাইগার্সের সঙ্গে একটি অনুশীলন ম্যাচ খেলছে রংপুর রাইডার্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৮৭ রানে গুটিয়ে গেছে খুলনা। বুধবার (৪ঠা জানুয়ারী) খুলনার হয়ে ওপেন করেননি তামিম ইকবাল। চারে নেমে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন দেশসেরা এই ওপেনার। খুলনার পক্ষে সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওপেনার হাবিবুর রহমান সোহান করেন ১৬ রান। ইয়াসির আলী রাব্বি ও নাসুম আহমেদ দুইজনই ১১ রান করেন। শুধু তামিমই শূন্য রানে আউট হননি, দলটির আরেক তারকা সাব্বির রহমানও ‘ডাক’ মেরেছেন। দুই বলে শূন্য রানে তিনি মেহেদী হাসানের শিকার হন। রংপুর রাইডার্সের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন রাকিবুল হাসান, মেহেদী হাসান ও রিপন মন্ডল। একটি করে উইকেট নিয়েছেন রবিউল হক, আলাউদ্দিন বাবু, হাসান মাহমুদ ও শামিম হোসেন।