সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

হংকংকে উড়িয়ে জয় পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

হকি এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ জুনিয়র টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। ওমানে প্রথম ম্যাচেই হংকং চায়নাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। শুক্রবার (৬ জানুয়ারী) ম্যাচের প্রথম কোয়ার্টারেই বাংলাদেশ দুই গোলে এগিয়ে ছিল। গোলও তুলে নেয় প্রথম মিনিটে। আক্রমণ থেকে গোলটি করেছেন মোহাম্মদ আলী। নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ হাসান। দ্বিতীয় গোলও আসে আক্রমণ থেকে। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ তৃতীয় গোল তুলে নেয়। ২০ মিনিটের সময় এই গোলটি আসে পেনাল্টি কর্নার থেকে। আমিরুল ইসলাম পেনাল্টি কর্ণার থেকে স্কোর ৩-০ করেছেন। এই স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল। তৃতীয় কোয়ার্টারে কোনো দল লক্ষ্যভেদ করতে পারেনি। তবে চতুর্থ কোয়ার্টারে তুলে নেয় চতুর্থ গোল। ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিট আগে মোহাম্মদ আলী আক্রমণ থেকে স্কোরলাইন ৪-০ করেছেন। শেষ মিনিট পর্যন্ত এই স্কোরলাইন নিয়েই মাঠ ছেড়েছে মামুনুর রশীদের দল। আজ শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে।