সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

মাশরাফি-মুশফিকের প্রতি কৃতজ্ঞ রাজা

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স, শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের দেওয়া ৯০ রানের মামুলি লক্ষ্যে ১২ দশমিক ৩ ওভারেই পৌঁছে যায় সিলেট, এই জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন সিলেটের বোলাররাই, বিশেষ করে পেসার রেজাউর রহমান রাজা। ৪ ওভার বোলিং করে মাত্র ১৪ রানের বিনিময়ে ৪ উইকেটে শিকার করেছেন রাজা, তিনি সাজঘরে ফিরিয়েছেন শুভাগত হোম, উসমান খান, উন্মুক্ত চাঁদ ও নিহাদুজ্জামানকে, ম্যাচসেরার পুরস্কার ওঠেছে রাজার হাতে, পুরস্কার নিয়ে তিনি কৃতিত্ব দিয়েছেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহীমের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজা বলেন, ‘প্রসেসটা মানতে চেয়েছি, সঠিক জায়গায় বোলিং করার চেষ্টা করেছি, উইকেট সহায়তা করায় কিছু ভেরিয়েশনেরও চেষ্টা করেছি, ভাগ্যক্রমে সেগুলো কাজে লেগেছে, মাশরাফি ও ও মুশফিকুর রহীমকে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানাই।