সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রোমান্স করে আলোচনায় শুভ-শিলা

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো মিউজিক্যাল ফিল্মে অংশ নিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তার সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের শিরিন শিলা। মুন্সিগঞ্জের একটি রিসোর্ট গান ভিডিওটির শুটিং করা হয়। গানটির শিরোনাম ‘চলো না একসাথে’। জনি হকের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন আমিদ হোসেন চৌধুরী। এটি পরিচালনা করেছেন প্রেক্ষাগৃহের নির্মাতা শাহরিয়ার পলক। সদ্যই মিউজিক্যাল ফিল্মটি এলিগেন্ট মেকওভার অ্যান্ড ফ্যাশনের ফেসবুক পেজে উন্মুক্ত করা হয়েছে। মুক্তির পর শুভ ও শিলার রোমান্সে বুঁদ হচ্ছেন শ্রোতাদর্শক, সেইসঙ্গে জানাচ্ছেন নিজেদের ভালো লাগার অনুভূতি। নিজেদের প্রথম মিউজিক্যাল ফিল্মে অনবদ্য রসায়নে প্রশংসায় ভাসছেন শুভ-শিলা। শাহরিয়ার পলক জানান, প্রেম ও বিয়ের গল্পকে একটু অন্যভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি এখানে। লোকেশন থেকে শুরু করে সবকিছুতে নতুনত্ব রয়েছে। আরিফিন শুভর ভাষ্য, ‘অনেকদিন পর এই গানের মাধ্যমে দর্শক রোমান্টিক শুভকে দেখছেন। এটি বিয়ের গান হিসেবে নির্মিত হয়েছে, দর্শক নতুনত্ব কিছু পেয়েছেন এই গানে। রেসপন্সও পাচ্ছি বেশ ভালো।’ মিউজিক্যাল ফিল্মটি প্রযোজনা করেছেন দেশের নামকরা মেকওভার হাউজ ‘এলিগেন্ট মেকওভার অ্যান্ড ফ্যাশন’ ও ফ্যাশন হাউজ ‘মেহের’ এর কর্ণধার সামিনা সারা। এখনকার প্রজন্মের স্বাদ, রুচি ও তাদের ভালোলাগার বিষয়টিকে প্রাধান্য দিয়ে দেশীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক পোশাকের উপস্থাপন করতেই প্রথমবারের মতো মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করতে উৎসাহী হন তিনি। সামিনা সারা বলেন, ‘কাজটি থেকে কি পাবো, এমন কোনো চিন্তা নিয়ে এটি করিনি। যেহেতু আমার হাউজগুলো প্রতিবছরই চেষ্টা করি নতুন কিছু করার সেখান থেকে নতুন বছরে সেটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার প্রয়াস থেকেই কাজটি করা। অনেকটা শখের বশে এবং নিজেদের ফ্যাশন ব্র্যান্ডের ইমেজ এবং স্ট্যান্ডার্ডটাকে ফুটিয়ে তোলার জন্যই করা। সেইসঙ্গে ওয়েডিং ডেস্টিনেশনে আমাদের ‘মেহের’ এর পোশাকগুলো রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি।’