সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

নতুন গান নিয়ে হাজির লিজা

অনলাইন ডেস্ক :

নতুন বছরের শুরুতেই নতুন গান নিয়ে হাজির হলেন চলতি প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। গানটির শিরোনাম-‘ভালোবাসা নয় সেকি’। বুধবার ইউটিউবে নিজের চ্যানেল ‘লিজা’ থেকে ভিডিওসহ গানটি প্রকাশ করেন তিনি। গানটির কথা লিখেছেন লালন লোহানী। সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। গানটি প্রসঙ্গে লিজা বলেন, এই গানটি দুই বছর আগে রেকর্ড করা হয়েছিল। তবে নানা ব্যস্ততায় ভিডিও করা হচ্ছিল না। তবে এবার সময় বের করে ভিডিওটি করে ফেললাম। সাধারণত আমি যে ধরনের সফট-মেলোডি কথা-সুর নির্ভর গান করতে পছন্দ করি, এটি তেমনই। লিজা আরও বলেন, অনেকদিনের ইচ্ছে ছিল একটা মিষ্টি সুরেলা গান হবে। সঙ্গে থাকবে একটা ঝকঝকে সুন্দর চিত্রায়ণ। আমার মনে হয় ‘ভালোবাসা নয় সেকি’ গানটা দুইটা ইচ্ছাই একসঙ্গে পূরণ করে দিলো আমার। এই গানটা আমার গাওয়া গানগুলোর মধ্যে প্রিয় তালিকার শীর্ষে জায়গা করে নিলো, আশা করছি আপনাদেরও ভালোবাসা পাবো। লিজা আরও বলেন, এই প্রথম কোনো গানের শুটিং কক্সবাজারে করেছি। কক্সবাজারে আমার একটা শো ছিল। শোয়ের মাঝে দুইদিনের একটা বিরতি পাই। তখনই শুটিংটা সেরে ফেলি।