সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

নাম সরিয়ে নিলেন দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকা

অনলাইন ডেস্ক :

আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু বছরের শুরুর গ্র্যান্ড স্ল্যাম থেকে নাম সরিয়ে নিলেন দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকা নাওমি ওসাকা। ২০১৯ এবং ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ২৫ বছরের এই জাপানিজ তারকা। ২০২১ সালের পর থেকে কোনো শিরোপা জিততে পারেননি তিনি। ২০২১ সালে ফরাসি ওপেন থেকে নাম সরিয়ে নিয়েছিলেন ওসাকা। তখন মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানিয়েছিলেন। এরপর আরো কয়েকটি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। এবার সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। ডান পায়ের পেশির চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না পুরুষদের নাম্বার ওয়ান বাছাই কার্লোস আলকারাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চোটের কথা উল্লেখ করে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। আলকারাজ না থাকায় শীর্ষ বাছাই হয়ে অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন রাফায়েল নাদাল। চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের একক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ভেনাস উইলিয়ামসও।