সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ঢাকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মোহাম্মদ নবি

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর খেলতে আফগান অল-রাউন্ডার মোহাম্মদ নবি এখন বাংলাদেশে। তিনি খেলছেন বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। দুই দিনের খেলা শেষে রোববার (৮ জানুয়ারী) বিপিএলে বিরতি। আজ সোমবার থেকে ফের শুরু হবে খেলা। ছুটির দিনে মোহাম্মদ নবি তাই বেরিয়ে পড়লেন ঢাকার রাস্তায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে রিকশায় ঢাকার রাস্তায় দেখা গেল আফগান অল-রাউন্ডারকে। ইমরুল সেই ছবি আবার সোশ্যাল সাইটে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ সকাল ঢাকা।’ এই রিপোর্ট লেখা পর্যন্ত ছবিটিতে রিঅ্যাকশন পড়েছে ৭৫ হাজারের বেশি। কমেন্টবক্সে সবাই দুজনকেই শুভেচ্ছা জানাচ্ছেন। উল্লেখ্য, রংপুর রাইডার্সের কাছে ৩৪ রানে হেরে এবারের বিপিএল শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটিতে নিষ্প্রভ ছিলেন মোহাম্মদ নবি। বল হাতে ৩০ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর ব্যাট হাতেও ৫ রানের বেশি করতে পারেননি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরবর্তী ম্যাচ সোমবার দুপুর দেড়টায়। প্রতিপক্ষ সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।