সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

বেনাপোল সীমান্তে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

ভারত ও বাংলাদেশের সৌহার্দ্য সম্প্রীতির অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন ইস্যু নিয়ে বেনাপোলের গাতীপাড়ার কামারবাড়ী বিজিবি পোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মধ্যে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার সময় বিএসএফ’র ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের তেরোঘর নামক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি’র পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিএসএফের ১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী হরেন্দ্র সিং কুমার সহ পাঁচজন প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। এ সময় বিজিবির পক্ষে খুলনা সেক্টরের কমান্ডার লে. কর্নেল তানভীর রহমান পিএসসি সহ পাঁচজন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ,অস্ত্র চোরাচালান,মাদক চোরাচালান ও নারী-শিশু পাচাররোধে উভয় পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্মেলন শেষে সন্ধ্যায় প্রতিনিধি দলটি ভারতে ফিরে যান।

—ইউএনবি