সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

২ বিলিয়নের পথে ‘অ্যাভাটার টু’

অনলাইন ডেস্ক :

মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল হলিউড সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। ‘জুরাসিক ওয়ার্ল্ড’-কে হটিয়ে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় সপ্তম স্থানে এখন ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ১.৭ বিলিয়ন ডলার। ২ বিলিয়ন ছুঁতে আর বেশি বাকি নেই। মুক্তির ১৪ দিনেই বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১ বিলিয়ন ডলার। মুক্তির চার সপ্তাহ পরে ছবিটি আমেরিকায় আয় করেছে ৫১৭ মিলিয়ন ডলার। বিশ্বজুড়ে আয় করেছে ১.১৯ বিলিয়ন ডলার। ২০২২ সালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। যেই গতিতে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছুটছে, সেই গতি অব্যাহত থাকতে ২ বিলিয়ন ছুঁতে আর সপ্তাহ খানেক লাগবে বলে মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা। ২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’। সিনেমাটিও এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে যা এখন পর্যন্ত সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে। এ ছাড়া ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পাওয়ার পাশাপাশি তিনটি পুরস্কার জিতে নেয় ‘অ্যাভাটার’। সূত্র: ভ্যারাইটি