সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নতুন রেকর্ড গড়ল ‘প্রজাপতি’, সেরা মিঠুন চক্রবর্তী

অনলাইন ডেস্ক :

কলকাতার গন্ডি পার করে পুরো ভারতের আকাশে উড়ছে দেব-মিঠুন চক্রবর্তীর ‘প্রজাপতি’। গত বছরের ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। আর তারপর থেকেই আলোচনায় রয়েছে ছবির দুই মূখ্য অভিনেতা দেব-মিঠুন। একদিকে বক্স অফিসে ঝড় অন্যদিকে তুখোড় অভিনয়ের জন্য সম্মান। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত প্রজাপতি। বহু রাজনৈতিক ঝঞ্ঝা পেরিয়ে অবশেষে সাফল্য মিলেছে। পাশাপাশি বিশেষ পুরষ্কারে ভূষিত করা হয়েছে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। ডব্লিউএফজেএ ২০২৩ অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা পপুলার বিভাগে সম্মানিত হলেন ‘মহাগুরু’। গত (১ জানুয়ারি) প্রজাপতি হাউজফুল গেছে গোটা দেশের বিভিন্ন রাজ্যের অধিকাংশ প্রেক্ষাগৃহে। একদিনেই ব্যবসা ছাপিয়ে গিয়েছে ১ কোটি টাকার বেশি। ছবি দ্বিতীয় সপ্তাহে পড়তে আরও বেড়েছে লাভের অঙ্ক। মুক্তির পর প্রথম সপ্তাহে ছবির আয় ছিল ২.১৭ কোটি টাকা। এদিকে দ্বিতীয় সপ্তাহে সেটা পৌঁছেছে ২.৮৫ কোটি টাকায়। বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড বানিয়েছে ছবিটি। প্রসঙ্গত, ডব্লিউএফজে ২০২৩-এ সেরা অভিনেতা পপুলার বিভাগে মনোনয়ন পেয়েছিলেন ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ এর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ এর জন্য আবির চট্টোপাধ্যায়। ‘রাবণ’ এর জন্য জিৎ এবং ‘কিশমিশ’ এর জন্য দেব। যদিও সবাইকে ছাপিয়ে গেছে মিঠুন। তাছাড়া সেরা ছবি পপুলার বিভাগে পুরস্কৃত হয়েছে এই ছবি। সেরা অভিনেতার সম্মান পেয়েছেন দেব। পাশাপাশি ছবির অপর এক তারকা খরাজ মুখোপাধ্যায় পেয়েছেন সেরা কমিক অভিনেতার পুরস্কার। এইদিন পুরষ্কার নেওয়ার জন্য মিঠুন উপস্থিত ছিলেন না যদিও। তার হয়ে দেব পুরস্কারটি গ্রহণ করেন। মঞ্চে উঠে দেব বলেন, ‘অন্যান্য বিভাগে পুরস্কৃতদের নিয়ে সংশয় যদি থাকেও এই বিভাগের জন্য কোনো রকম সংশয় নেই।’ সূত্র: নিউজশর্ট।