সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

থ্রিলার সিনেমার হাত ধরেই আফজাল হোসেনের প্রত্যাবর্তন

অনলাইন ডেস্ক :

আড়াল ভেঙে আবার বড় পর্দায় ফিরতে চলেছেন দেশের বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। থ্রিলার সিনেমার হাত ধরেই হচ্ছে তার প্রত্যাবর্তন। সিনেমার নাম ‘ওয়ান ইলেভেন’। সিনেমাটি পরিচালনা করছেন কামরুল ইসলাম রিফাত। প্রযোজনা প্রতিষ্ঠান মিডিয়া পোস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইতোমধ্যে ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আফজাল হোসেন। ধুরন্ধর রহস্য রোমাঞ্চকর ইতিহাসকে আতশ কাঁচের নিচে ফেলতেই স্পষ্ট দেখা মেলে নায়ক, খলনায়ক, পুলিশ, গোয়েন্দা, লেখক, গণমাধ্যম আর কিছু অসমাপ্ত প্রশ্নের ভুলভ্রান্তিতে ভরা উত্তর। এই সিনেমা সে গল্পও বলে। হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে সিনেমাটির সংলাপ করেছেন মোজাফফর হোসেন। আর চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।