সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সুখী পরিবারের ছবি দিলেন রাজ

অনলাইন ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যমে আর বিতর্কে থাকতে চান না। তাই ঘরের ভেতরের খবর কোনোভাবেই সাংবাদিকদের কাছে বলতে চান না। শুধু তাই নয়, একেবারে নিজস্ব ঘরোয়া ব্যাপার সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসুক এটা কোনোভাবেই কামনা করেন না শরীফুল রাজ। কদিন আগে এমনটাই জানিয়েছিলেন। পরীমনি ও শরীফুল রাজ আলাদা হয়ে যাচ্ছেন- এমন খবর বেরিয়েছিল পত্রিকায়, অনলাইনে। শেষ পর্যন্ত সেটা মিথ্যা প্রমাণিত হয়, এবং জানা যায় দুজনে একত্রে আছেন এবং ভালোই আছেন। রাজ এবার সচিত্র দেখালেন সেটা। পরীমনি ও রাজের একমাত্র সন্তান রাজ্য। এই রাজ্যের কল্যাণেই ভক্তরা দেখতে পেল পরীমনিকে নিয়ে রাজের সুখী পরিবারের ছবি। কেননা রাজ্য আজ পাঁচ মাসে পা দিল। আর এই সৌজন্যেই দেখা গেল ছবিটি। শরীফুল রাজ ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে হাস্যোজ্জ্বল পরিবারের ছবি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে পাঁচটি কেক, আর তিনজনের হাসিমুখ। রাজ লিখেছেন, আমার প্রিয় রাজ্যের শুভ ৫ মাস। সঙ্গে একটি হৃদয়ের ইমোজি। সঙ্গে লেখা পরিবার। অর্থাৎ ভালোবাসাময় পরিবার- বলতে চাইছেন রাজ। নেটিজেনরা ছবিটি বেশ পছন্দ করেছেন।