সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভালোবাসা দিবসে একসঙ্গে ইমরান-ঝিলিক

অনলাইন ডেস্ক :

এ সময়ের দুই জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও ঝিলিক। দুজনেই ক্যারিয়ার শুরু করেছেন চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। তাদের দুজনের কণ্ঠে ‘বেসামাল’ শিরোনামের একটি গানও দারুণ জনপ্রিয় হয়। দীর্ঘ সময় পর ফের তারা ‘কী করে’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন। জামাল হোসেনের কথায় এটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান। এটি প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে প্রকাশ হবে। আসছে ভালোবাসা দিবসেই গানটি প্রকাশ করবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়। এর আগে গেল বছর ইমরানের কণ্ঠে একই গীতিকারের ‘ঘুম ঘুম চোখে’ গানটিও শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। নতুন গানটির মিউজিক ভিডিও পরিচালনায় সৈকত রেজা। গীতিকার জামাল হোসেন বলেন, ‘ইমরান ও ঝিলিক দুজনেই এখন জনপ্রিয় শিল্পী। দুজনের আলাদা আলাদা শ্রোতাও আছে। তাদের দুজনের শ্রোতাদের এক করার জন্যই এ গানটি করছি। গানটির কথা ও সুর শ্রোতাদের ভালো লাগলেই প্ররিশ্রম সার্থক হবে।’ গানটি প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘আমার আর ইমরানের ‘বেসামাল’ গানটির জন্য এখনো শ্রোতাদের কাছ থেকে প্রশংসা পাই। দীর্ঘদিন পর আবারও নতুন গান নিয়ে আসছি। এ গানটিও আগের গানের মতো শ্রোতাদের মনে দাগ কাটবে। গানের সঙ্গে আমাদের দুজনের রসায়নও দর্শক-শ্রোতার ভালো লাগবে বলে আশা করছি।’