সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

আসছে নতুন সিনেমা ‘অটোপসি অফ এ জেনোসাইড’

অনলাইন ডেস্ক :

রোহিঙ্গা গণহত্যার পাঁচ বছর পর, বাংলাদেশি পর্তুগিজ নির্মাতা সোহেল রহমান নির্মাণ করছেন তাঁর নতুন চলচ্চিত্র ‘অটোপসি অফ এ জেনোসাইড’। উখিয়ার শরণার্থী শিবিরে ইতোমধ্যে চিত্রায়ন শুরু করেছেন তিনি। রোহিঙ্গা জনগোষ্ঠীর নির্মম গণহত্যার একটি গভীর বিশ্লেষণ, তাদের ট্র্যাজেডি, আশা এবং বেদনার গল্প। রোহিঙ্গা সম্প্রদায়ের ভবিষ্যৎ এবং মায়ানমারের সামরিক বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা ও রক্তপাতের উপর আলোকপাত করবে এ সিনেমা। সোহেল রহমান জানিয়েছেন, এই সিনেমা নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর গণহত্যার গল্প তুলে ধরার পাশাপাশি চলচ্চিত্রটি বিশ্ব সম্প্রদায়ের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবে। এর আগে ২০১৭ সালের রোহিঙ্গা গণহত্যা নিয়ে সোহেল নির্মাণ করেন ‘দ্যা আইসক্রিম সেলারস’।