সাম্প্রতিক
নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র, পাইকারি-খুচরায় দামের বড় ফারাক ইসরায়েলে ভোটের পর রাজনৈতিক অচলাবস্থা, সরকার গঠনের করবে কারা? জাপান-বাংলাদেশ আলোচনায় তৃতীয় দেশ বা বঙ্গোপসাগর নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট-বিএমইউ-ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ দেশে নতুন স্বৈরাচারের উত্থান হচ্ছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে কমতে পারে রেমিট্যান্স, বাড়বে মূল্যস্ফীতি রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় পৌনে ১৩ লাখ পরীক্ষার্থী
Skip to content

করোনার অপেক্ষা না করে, করুন ফুসফুসের ব্যায়াম

করোনা হবে বা হবে না এই অপেক্ষা না করে সবারই ফুসফুসের কার্যকারিতা বাড়াতে মেনে চলতে হবে সাধারণ কিছু নিয়ম। আসুন জেনে নেই সহজেই এই মহামারি থেকে বাঁচতে কীভাবে ফুসফুসের কার্যকারিতা বাড়িয়ে নিতে পারি।

জেনে নিন বিস্তারিত
• বাইরে যেতে সম্ভব হলে দু’টি মাস্ক ব্যবহার করুন
• নিয়মিত হাঁটাহাটি ও হালকা ব্যায়াম করুন
• চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার ভ্যাকসিন নিতে হবে
• ধোঁয়া, ধুলো যথাসম্ভব এড়িয়ে চলুন
• ধূমপান ছাড়তে হবে আর অন্য কেউ ধূমপান করার সময়ও কাছে থাকা যাবে না
• মশার ওষুধ স্প্রে করার পর সেই ধোঁয়া থেকে দূরে থাকুন

• ফুসফুসে সমস্যা দেখা দিলে ওজন কমতে থাকে। কাজেই প্রোটিনসমৃদ্ধ সুষম খাবার খান৷ সঙ্গে খান ভিটামিন এ সমৃদ্ধ খাবার— যেমন, টাটকা শাক ও ফল।
দেহে অক্সিজেন সরবরাহ বাড়াতে ফুসফুসের ব্যায়ামটি করতে হবে-
• দুই হাত সোজা করে পদ্মাসনে বসুন
• মেরুদণ্ড সোজা রাখুন
• নাক দিয়ে শ্বাস নিয়ে
• মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন
• এক হাতে ডানদিকের নাক চেপে ধরে বাঁ দিক দিয়ে শ্বাস নিন
• পুরো শ্বাস নিয়ে সেটা বাঁ দিক দিয়ে ছাড়ুন
• একই ভাবে উল্টো দিকেও করুন
• এভাবে প্রথমে ১০ বার করুন, ধীরে ধীরে বাড়ান।

প্রতিদিন অন্তত দু’বার করে এই ছোট ব্যায়ামটি ফুসফুসে অক্সিজেন সরবরাহ করে। এই করোনাকালে শ্বাসকষ্ট হলে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।