সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিার সকাল সাড়ে ১০টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অসুস্থ বোধ করায় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

তিনি জানান, ফখরুল হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। সাম্প্রতিক কারাগারে থাকাকালীন সময় তার এই জটিলতা আরও তীব্র হয়।

এর আগে, জামিনে মুক্তি পেয়ে তিনি ৯ জানুয়ারি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর রাজধানীতে বিএনপির বহুল আলোচিত জনসভার একদিন আগে রাজধানীর বাসা থেকে ফখরুল ও আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

পরে গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো।

—-ইউএনবি