সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পোখরায় যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত: ৭২ জন যাত্রীর মধ্যে নিহত ৬৮

এপি, পোখরা :

মধ্য নেপালের শহর পোখারায় একটি ৭২ আসনের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হলে অন্তত ৬৮ জন নিহত হয়। রবিবার দেশটির একজন সরকারি কর্মকর্তা বিষয়টি জানিয়েছে।

কাস্কি জেলার একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা তেক বাহাদুর কে.সি. বলেন, উদ্ধারকারীরা পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত স্থানটি অনুসন্ধান করছে এবং আরও মৃতদেহ খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইয়েতি এয়ারলাইন্সের একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদপত্রে উল্লেখ করা হয়, বিমানটিতে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিল।

প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল বলেন, উড়োজাহাজটি রাজধানী কাঠমান্ডু থেকে মধ্য নেপালের পোখারায় যাচ্ছিল এবং নিরাপত্তা কর্মী ও সাধারণ জনগণকে উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য অনুরোধ করছি।

পোখারা শহর কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

টুইটারে শেয়ার করা ছবি ও ভিডিওগুতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। সেসময় উদ্ধারকর্মীদের ও সাধারণ মানুষদের উড়োজাহাজটির ধ্বংসাবশেষের চারপাশে দেখা যায়।