সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এবার ওয়েব সিরিজে একসঙ্গে মিম-নাঈম

অনলাইন ডেস্ক :

‘পরাণ’ সিনেমা দিয়ে গেল বছর আলোচনার তুঙ্গে ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বর্তমানে ব্যস্ত আছেন কলকাতার ‘মানুষ’ সিনেমা নিয়ে, যেখানে মিমের বিপরীতে কাজ করছেন জিৎ। নতুন খবর হচ্ছে, নতুন একটি ওয়েব সিরিজে কাজ করছেন মিম। নাম ঠিক না হওয়া সিরিজটির শুট হবে দ্রুতই। সিরিজটিতে আরও অভিনয় করছেন এফএস নাঈম, সুমিত সেনগুপ্তসহ অনেকেই। হইচই বাংলাদেশের ব্যানারে সিরিজটি যৌথভাবে পরিচালনা করছেন সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ। যদিও এই সিরিজ প্রসঙ্গে আনুষ্ঠানিক মন্তব্য করতে চান না সংশ্লিষ্টরা। মিম বলছেন, এ বিষয়ে আমি এখনই বিস্তারিত জানাতে পারব না। এটা প্লাটফর্ম থেকেই আনুষ্ঠানিকভাবে জানাবে। তবে হইচই এর গল্প বলার ধরন আমার ভালো লাগে। প্লাটফর্মটির সঙ্গে যুক্ত হয়ে কাজ করলে ভালো কিছুই হবে।