সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

প্রকাশ পেল ‘এমন ভালোবাসব তোমায়’

অনলাইন ডেস্ক :

গানের তীর্থভূমি নেত্রকোনার মেয়ে আফরোজা রুপা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। ছোট থেকেই গান শিখছেন। গানের হাতেখড়ি মায়ের কাছে তিন বছর বয়সে। নেত্রকোনার অতীন্দ্র চন্দ্র দাস, জুলফিকার আলী শাহীন এবং স্বপন সরকারের কাছে গান শিখেছেন। শাস্ত্রীয় সঙ্গীতে হাতেখড়ি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঙ্গীত আচার্য ডক্টর আলী এফএম রেজওয়ানের কাছে। ছায়ানটেও শাস্ত্রীয় সঙ্গীতে শিখেছেন। শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি সব ধরণের রুচিসম্মত গান করতে চান তিনি। তবে শাস্ত্রীয় সঙ্গীতই তার কাছে মুখ্য। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘এমন ভালোবাসব তোমায়’ শিরোনামের নতুন গান ভিডিও। লুৎফর হাসানের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সান সায়েক। গানটির ভিডিও নির্মাণে ছিলেন শুভব্রত সরকার। এমন ভালোবাসব তোমায়, গানটি নিয়ে রুপা বলেন, গানের কথা, সুর, সংগীতের সব শাখায় দারুণ লাগায় আমি এই গানটা গাইতে আগ্রহী হই এবং গান প্রকাশের পর সবার কাছে যে এত রেসপন্স পাব, আমি এতটা ভাবি নাই। কৃতজ্ঞতা জানাই গান সংশ্লিষ্ট সবার প্রতি, বিশেষ করে ধ্রুব দাদার প্রতি আমার ঋণের শেষ নেই। গানটি প্রকাশের পর শ্রোতা-দর্শকদের সাড়ায় আমি অভিভূত। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।