সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নতুন অভিজ্ঞতার কথা জানালেন জয়া

অনলাইন ডেস্ক :

জয়া আহসান। নিজ অভিনয় গুণে দুই বাংলাতেই পেয়েছেন দর্শকদের ভালোবাসা। আর এবার অভিনয় করেছেন বলিউড সিনেমায়। ইতোমধ্যে শেষ হয়েছে সিনেমার শুটিং। ‘করক সিং’ নাম দিয়ে প্রাথমিকভাবে চিত্রায়ণ সম্পন্ন হয়েছে ছবিটির। অনিরুদ্ধ রায় চৌধুরীর নির্মাণে এতে জয়ার সহশিল্পী হিসেবে আছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। আরও রয়েছেন সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ। ২০২২ সালের ৭ই ডিসেম্বর শুটিং শুরু হয় এই ছবিটির। সম্প্রতি তা শেষ হয়েছে। সিনেমায় কাজ করে নিজের ভালোলাগার কথা জানালেন জয়া আহসান। সিনেমার কিছু স্থিরচিত্র ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে জয়া লেখেন, আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠি এবং অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। এবং আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি। তিনি মনে করেন, একজন শিল্পী কতোখানি শিখতে পারেন, তার কোনো সীমা নেই। জয়া আরও বলেন, প্রত্যেকদিনই আমরা নতুন নতুন জিনিস শিখি এবং এই ছবির শুটিং আমার জন্য অতুলনীয় অভিজ্ঞতা। একজন অভিনয়শিল্পী হিসেবে আমাকে সমর্থন করার জন্য পুরো টিমের সবাইকে ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে আবারো কাজ করতে উন্মুখ হয়ে থাকবো। এর আগে মহরতের সময় ‘করক সিং’ ছবিটি নিয়ে জয়া আহসান বলেছিলেন, এটা আমার প্রথম হিন্দি ছবি এবং এখানে আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। উল্লেখ্য, এই ছবির গল্প ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার। এর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। ছবিটির মুক্তির বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।