সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নিউজিল্যান্ড কোচিং স্টাফে কোচ মরকেল

অনলাইন ডেস্ক :

ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সাবেক প্রোটিয়া পেসার মর্নে মরকেলকে কোচিং স্টাফে যুক্ত করেছে নিউজিল্যান্ড। তিনি শুধু বিশ্বকাপেই হোয়াইট ফার্নসদের হয়ে কাজ করবেন। ৩৮ বছর বয়সী মরকেল গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার কোচিং প্যানেলে দায়িত্ব সামলেছেন। এখন কাজ করছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টির দল ডারবান সুপার জায়ান্টসে। মরকেল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচের আগেই শিষ্যদের সঙ্গে যোগ দেবেন। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মরকেল দক্ষিণ আফ্রিকার হয়ে ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৮৬টি টেস্ট, ১১৭ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেছেন। তাছাড়া বিদেশি লিগগুলোতেও খেলার অভিজ্ঞতা আছে তার। সব মিলে অভিজ্ঞ একজনকেই নিজেদের কোচিং প্যানেলে পাচ্ছে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড প্রথম পর্বে খেলবে গ্রুপ ‘এ’ তে। ১১ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৩ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। তার পর ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ১৯ ফেব্রুয়ারি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড।