সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবার শ্রীলেখার নায়ক ফেরদৌস

অনলাইন ডেস্ক :

প্রায় দুই যুগ আগে প্রথমবার একসঙ্গে পর্দা শেয়ার করতে দেখা যায় বাংলাদেশের তারকা অভিনেতা ফেরদৌস ও কলকাতার শ্রীলেখা মিত্রকে। বাসু চ্যাটার্জীর ‘হঠাৎ বৃষ্টি’ ছবির নায়ক-নায়িকা ফেরদৌস-প্রিয়াঙ্কা হলেও শ্রীলেখার সাথে ফেরদৌসের গল্পটিও দাগ কেটে আছে দর্শকের মনে! ‘হঠাৎ বৃষ্টি’র প্রায় ২৫ বছর পর ‘অজিত’ ও ‘প্রীতি’কে নিয়ে হচ্ছে সিনেমা। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত শ্রীলেখা মিত্র। তবে নির্মিতব্য ছবিটি নিয়ে মুখ খুলতে একেবারেই নারাজ এই অভিনেত্রী। নিজের নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে কলকাতা থেকে গত রোববার ঢাকায় এসেছেন শ্রীলেখা। ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গত সোমবার বিকেল পাঁচটায় এটি প্রদর্শীত হয়েছে। তার আগে শ্রীলেখা অংশ নেন নারী নির্মাতাদের নিয়ে আয়োজিত একটি কনফারেন্সে। তারপর মুখোমুখি হন বাংলাদেশি সংবাদ মাধ্যমের। সেখানে নানা বিষয়ে সাবলীল উত্তর দেন শ্রীলেখা মিত্র। নিজের ক্যারিয়ার থেকে ব্যক্তি জীবন, সব বিষয়েই কথা বলেন তিনি। এসময় দীর্ঘদিনের বন্ধু চিত্রনায়ক ফেরদৌস সম্পর্কে জানতে চাইলে শ্রীলেখা বলেন, ফেরদৌসের সাথে একটি বাংলা ছবি করতে যাচ্ছি। ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। তবে প্রযোজক-পরিচালক যেহেতু আনুষ্ঠানিকভাবে ছবিটি নিয়ে ঘোষণা দিবেন, আমি এরবেশি বলতে চাইছি না।