সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইতালীয় কিংবদন্তি অভিনেত্রী জিনা ললোব্রিজিডা আর নেই

অনলাইন ডেস্ক :

ইতালীয় কিংবদন্তি অভিনেত্রী জিনা ললোব্রিজিডা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। জিনা ললোব্রিজিডার মৃত্যুর খবরটি টুইটারে নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাইয়ের নাতি ইটালিয়ান মন্ত্রী ফ্রান্সেসকো ললোব্রিজিডা। অভিনেত্রীর সাবেক আইনজীবী গিলিয়া সিতানি জানিয়েছেন, রোমের একটি ক্লিনিকে তিনি মৃত্যুবরণ করেছেন অভিনেত্রী। ১৯৫০ ও ‘৬০-এর দশকের ইউরোপীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষ তারকা ছিলেন জিনা ললোব্রিজিডা। বিট দ্য ডেভিল, দ্য হাঞ্চব্যাক অব নটর ডেম, ক্রসড সোর্ডস ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘বিশ্বের সবচেয়ে আবেদনময়ী’ নারী হিসেবে তার নাম শোনা যেত সোফিয়া লরেনের সাথেই। ‘কাম সেপ্টেম্বর’ সিনেমায় অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবের মনোনয়ন পেয়েছিলেন জিনা ললোব্রিজিডা। হামফ্রি বোগার্ট, ফ্রাংক সিনাত্রা, রক হাডসন, ও এরল ফ্লিনের মতো তারকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তিনি। সিনেমার ক্যারিয়ার থেকে সরে যাওয়ার পর তিনি ছবি তোলা ও রাজনীতির দিকে ঝুঁকেন। সূত্র: সিএনএন