সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘এখানে নোঙর’ ওয়েব ফিল্মে স্পর্শিয়া

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ‘এখানে নোঙর’ শিরোনামের নতুন একটি ওয়েব ফিল্মে কাজ শুরু করেছেন। এখানে তাঁকে দেখা যাবে জাহাজের সারেংয়ের প্রেমিকার চরিত্রে। সারেং চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ। পরিচালনা করছেন মেহেদী রনি। এই কাজ প্রসঙ্গে স্পর্শিয়ার ভাষ্য বলেন, ‘আমি বরাবরই গল্পের প্রতি মনোযোগি। যে গল্প আমাকে টানে, অভিনয় করার জায়গা থাকে সেটাতেই অভিনয় করি। সেটা ছোট চরিত্র হলেও আপত্তি নেই। এর গল্পটি ভালো।’ আরটিভি প্লাসের ব্যানারে গত ১৫ জানুয়ারি থেকে ঢাকার আমিনবাজার ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে এই ওয়েব ফিল্মের শুটিং। বেশ কিছু অংশের দৃশ্যধারণ করা হবে বরিশাল জেলার কাউখালীতে। ফিল্মের অন্যান্য চরিত্রে আছেন ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।