সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

দুরন্ত টিভিতে সিসিমপুর চলবে আরও ৪ বছর

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় শিশুতোষ সিরিজ সিসিমপুর আগামী আরো চার বছর দেশের একমাত্র শিশুতোষ চ্যানেল দুরন্ত টিভিতে সম্প্রচারিত হবে। ইউএসএআইডি-বাংলাদেশের আর্থিক সহযোগিতায় নির্মিত সিসিমপুর ২০১৯ সাল থেকে সপ্তাহের প্রতিদিন দুরন্ত টেলিভিশনে প্রচারিত হয়ে আসছে। সোমবার সিসিমপুর কার্যালয়ে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ এবং দুরন্ত টেলিভিশনের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম এবং দুরন্ত টেলিভিশনের পরিচালক অভিজিৎ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় সিসেমি ওয়ার্কশপের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ ইয়াংউড, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্যারি রোজেনফেল্ড, প্রধান গবেষণা কর্মকর্তা এলিসন ব্রায়ান্ট এবং ইউএসএআইডি-বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা সুদেব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে শিশুদের প্রিয় বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুর আগামী চার বছর দুরন্ত টিভিতে প্রতিদিন সম্প্রচারিত হবে। ইউএসএআইডি-বাংলাদেশের আর্থিক সহায়তায় গত ১৮ বছর ধরে সিসিমপুর অনুষ্ঠানটি নির্মিত হয়ে আসছে, যা বর্তমানে বাংলাদেশের শিশু এবং অভিভাবকদের কাছে সবচাইতে গ্রহণযোগ্য নাম। ইউএসএআইডির আর্থিক সহায়তায় চলমান ‘প্রোমোটিং এডুকেশন ফর আর্লি লার্নাস’ প্রজেক্টের আওতায় সিসিমপুরের নতুন সিজনের পর্বগুলো নির্মিত হয়েছে। টেলিভিশন কার্যক্রমের পাশাপাশি সিসিমপুরের ডিজিটাল এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমও অব্যাহত আছে। বর্তমানে সিসিমপুর দেশের ২৫০টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উন্নয়নে কাজ করছে। ২০২২ সালে শিশুতোষ অনুষ্ঠানের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কিডস্ক্রিন অ্যাওয়ার্ড অর্জন করেছে সিসিমপুর। ২০০৫ সালে ১৫ এপ্রিল থেকে নিরবচ্ছিন্নভাবে বিটিভিতে সম্প্রচারিত হয়ে আসছে শিশুদের কাছে তুমুল জনপ্রিয় এই সিরিজটি।