সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবার মিউজিক ভিডিওতে তানহা-হান্নান

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের নতুন প্রজন্মের চিত্রনায়িকা তানহা মৌমাছি। ‘কি দারুণ দেখতে’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমায় কাজ করেছেন এই নায়িকা। নিয়মিত চলচ্চিত্রে কাজ করছেন তিনি। এরই ধারাবাহিকতায় তানহা নতুন বছরে প্রথম কাজ করলেন একটি মিউজিক ভিডিওতে। গানের শিরোনাম ‘চুপি চুপি ভালোবাসা’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটি দ্বৈতভাবে গেয়েছেন সময়ের দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী আতিয়া আনিসা ও অয়ন চাকলাদার। গানটিতে তানহার বিপরীতে মডেল হয়েছেন হান্নান শাহ। কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। নির্মাণ করেছেন কে এ নিলয় খান। সম্প্রতি ঢাকার অদূরে অবস্থিত ফিল্মভ্যালিতে গানটির দৃশ্যধারণ শেষ হয়েছে। তানহা বলেন, গানের কথাগুলো চমৎকার। ভালো গান হলে সিনেমার পাশাপাশি প্রায়ই আমি মিউজিক ভিডিওতে কাজ করি। এই গানের কথাগুলো ভালো লেগেছে তাই কাজটি করেছি। রোমান্টিক কথামালায় গানটির দারুণ একটি ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি দর্শক-শ্রোতাদের আমার নতুন মিউজিক ভিডিওটি ভালো লাগবে। নির্মাতা নিলয় বলেন, তানহা ও হান্নান ভাইকে নিয়ে প্রথমবার কাজ করলাম। গানের কথার সঙ্গে তারা দারুণভাবে ভিডিও ফুটিয়ে তুলেছেন। এরইমধ্যে আতিয়া আনিসা ও অয়ন চাকলাদার কাজের মাধ্যমে তাদের প্রমাণ দিয়েছেন। আশা করছি গানটি সবাই পছন্দ করবেন। আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে এইচ এস মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।